শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ : ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

ঢাকা, ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক : সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্য কর্মকর্তাদের অবরুদ্ধ এবং হেনস্তা করার ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার আজ ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার খবর বাসস।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুনকে। ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসানকে কমিটির সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্য তিন সদস্য হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর আল-আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (বিশ্ববিদ্যালয়-২ অধিশাখা) নাফিসা আরেফীন এবং একই বিভাগের আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. ফাহিম ফয়সাল।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্য কর্মকর্তাদের অবরুদ্ধ এবং হেনস্তা করার বিষয়ে তদন্ত করে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে। এ ছাড়া কমিটি কাজের সুবিধার্থে প্রয়োজনীয় সংখ্যক সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।

Share

Follow us