শিল্পকলায় পদ্মা নদীর মাঝি অবলম্বনে মঞ্চ নাটক প্রদর্শিত হবে
ঢাকা, (৩০ সেপ্টেম্বর, ২০২৬) ওপেনপ্রেস২৪ নিউজ ডেস্ক/বাসস : বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’ অবলম্বনে মঞ্চনাটক প্রদর্শিত হবে ১ ও ২ অক্টোবর ২০২৬ তারিখে।
একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যা ৭ টায় দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হবে এ নাটক।
থিয়েটার এন্ড মিডিয়া স্ট্যাটিজ বিভাগের প্রযোজনায় নাটকটির মঞ্চ পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সৈয়দ মুহাম্মদ জুবায়ের।
এদিকে, আজ নাট্যদল বটতলা’র আয়োজনে সন্ধ্যা ৭ টায় একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার প্রদর্শিত হয়েছে নাটক পুতুল বাড়ি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয় সেলিম আল দীন নাট্যোৎসব।

