নান্দাইলে দত্তপুর প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী
ময়মনসিংহ, (১০ জুলাই, ২০২৬) ওপেনপ্রেস২৪ ডেস্ক/বাসস : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আজ ১০ জুলাই ২০২৬ শুক্রবার ময়মনসিংহের নান্দাইলে দত্তপুর প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন। এ সময় তিনি উপজেলায় বিভিন্ন সরকারি, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা খাতের উন্নয়ন ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি নতুন ভবনটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।

