আর্ন্তজাতিক

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক

ঢাকা, ওপেনেপ্রেস২৪ নিউজ ডেস্ক: ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের প্রাণহানি ও সাত শতাধিক আহত হয়েছে।

আজ ২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার দেশটির অন্তর্র্বতীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ এ তথ্য জানান।

জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে রড্রিগেজ বলেন, ‘এ পর্যন্ত আমরা ৩২ জনের মৃত্যুর ও ৭০০ জনের বেশি আহত হওয়ার খবর পেয়েছি।’

তিনি জানান, রাজধানীর কাছাকাছি অবস্থিত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল লা গুয়াইরার পরিস্থিতি সম্পর্কে এখনও তার কাছে কোনো তথ্য নেই। খবর বাসস।

Share

Follow us