ক্রীড়া

পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঢাকা, (১৩ মার্চ, ২০২৬) ওপেনপ্রেস২৪ ডেস্ক/বাসস : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে স্বাগতিক বাংলাদেশ।

সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। প্রথম ওয়ানডের একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছে টাইগাররা।

প্রথম ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। লেগ স্পিনার আবরার আহমেদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন পেসার হারিস রউফ।

ওয়ানডেতে এখন পর্যন্ত ৪০ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশের জয় ৬ ম্যাচে এবং পাকিস্তান জিতেছে ৩৪ ম্যাচে।

বাংলাদেশ একাদশ : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

পাকিস্তান দল : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, হারিস রউফ, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মাদ রিজওয়ান, মোহাম্মাদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সালমান আগা ও শামিল হুসাইন।

Share

Follow us